বাংলাদেশের কাছে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

Manual1 Ad Code

251428_1

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ ৮০-৮ পয়েন্টে রীতিমতো বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়াকে। এ বিশাল বিজয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের হয়তোবেশি মনে পড়ছে আগের ম্যাচটির কথা।

Manual8 Ad Code

নিশ্চিত জয়ের পথে থাকা সে ম্যাচ বাংলাদেশ ৩৫-৩২ পয়েন্টে হেরেছিল দক্ষিণ কোরিয়ার কাছে। ওই ম্যাচটি জিতলে বাংলাদেশের সামনে তৈরি হতো সেমিফাইনালের সম্ভাবনা।

Manual7 Ad Code

যদিও ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর ভারত ও দক্ষিণ কোরিয়ার কাছে হার। সেমিফাইনালের আশা শেষ হয়ে যাওয়ার পর আজ (সোমবার) রাতে বাংলাদেশ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Manual1 Ad Code

কাবাডিতে অনভিজ্ঞ অস্ট্রেলিয়ার যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি তারা।

এ জয়ে ৪ ম্যাচ শেষে বাংলাদেশ উঠে গেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। এ গ্রুপ থেকেই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও ভারত।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code