বিশ্বে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম থাকা উচিত নয় : ওম পুরী (ভিডিও)

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

বিশ্বে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম থাকা উচিত নয় : ওম পুরী (ভিডিও)

Manual4 Ad Code

download-1

Manual1 Ad Code

নিউজ ডেস্ক :: ইসলাম ধর্মই হল পৃথিবীর সেরা ধর্ম, ইসলাম ছাড়া বিশ্বে অন্য কোনও ধর্ম থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরি। তিনি বলেছেন, অন্য ধর্মের মানুষকেও ইসলাম গ্রহণ করা উচিত।

সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওম পুরির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম ওই ভিডিওটি প্রকাশ করেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, ওম পুরী পাকিস্তানের টেলিভিশনে বলছেন, ‘ইসলাম ধর্মই হল সবচেয়ে বড় ধর্ম। বিশ্বে ইসলাম ছাড়া অন্য কোনও ধর্ম থাকা উচিত নয়। অন্য ধর্মের মানুষকেও এবার ইসলাম গ্রহণ করা উচিত।’

Manual8 Ad Code

কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালন করেছে ভারতীয় সেনা বাহিনী। এ অভিযানের পর একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ওম পুরী ভারতীয় সেনা বাহিনীর কর্মকা- নিয়ে প্রশ্ন তোলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘কে ওদের সেনা বাহিনীতে যোগ দিতে বলেছিল ? কে বলেছিল, ওদের হাতে বন্দুক তুলে নিতে ?” ভারত-পাকিস্তানের উত্তাপের মধ্যে ভারতীয় সেনা বাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে ভারতে ব্যাপক সমালোচিত হন বলিউডের এই অভিনেতা। এ ঘটনার পর ইসলাম নিয়ে মন্তব্য করে ভারতে আরও বড় ধরণের সমালোচনার শিকার হচ্ছেন ওম পুরি।
সূত্র : দৈনিক জাগরণ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code