সাংবাদিক শিমুল হত্যা : মেয়রের ২ ভাই গ্রেপ্তার, শনিবার হরতাল আহ্বান

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭

সাংবাদিক শিমুল হত্যা : মেয়রের ২ ভাই গ্রেপ্তার, শনিবার হরতাল আহ্বান

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দৈনিক সমকালের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সাংবাদিক শিমুল মারা যাওয়ার পর বিকেলেই শাহজাদপুর থেকে মেয়রের ছোট ভাই ছাত্রলীগ নেতা হাসিবুল হক পিন্টু এবং পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে সমকালের শাহজাদপুর প্রতিনিধিসহ তিনজন আহত হন। এদের মধ্যে আবদুল হাকিম শিমুলকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শুক্রবার দুপুরে তিনি মারা যান।

Manual8 Ad Code

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার শাহজাদপুরে আধা বেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। এ হরতাল আহ্বান করেছে স্থানীয় আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক সমাজ। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code