সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজারে ট্রাক-সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার আলীনগর এলাকার টিকরপাড়ায় এ সড়কের দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে, কানাইঘাট উপজেলার গাছবাড়ী ইউনিয়নের সরদার মাটি গ্রামের ফইজ উদ্দিনের পুত্র দুলাল (২৫), একই এলাকার বানিগ্রামের নুর উদ্দিনের পুত্র সিব্বির আহমদ (৩৫), বিয়ানীাজার উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের ময়নুল ইসলামের পুত্র গোলজার আহমদ বাবলু (২৮) ও সিএনজি চালক দক্ষিন সুরমা উপজেলার কুচাই পশ্চিমভাগ গ্রামের ওয়াহিদ আহমদের পুত্র আবুল আহমদ (২০)।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন চত্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, অটোরিকসাটি জকিগঞ্জ যাওয়ার পথে সড়কের টিকরপাড়ায় বিপরীত গামী এশটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক আকুল হোসেনকে গোলাপগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি