সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: এবার জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি তিন তলা বাড়ি চারদিক থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ (বুধবার) বিকেল পৌনে ৫টার দিকে এ বাড়ি ঘিরে অবস্থান নেয় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, পুলিশ চারদিক থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে।
মৌলভীবাজারে দুটি বাড়িতেও জঙ্গি আস্তানা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বুধবার সকাল থেকেই মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও নাসিরপুর গ্রামে বাড়ি দুটি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। ইতোমধ্যে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাতে ঢাকা থেকে ঘটনাস্থলে এসে পৌঁছেছে সোয়াট (সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস)।
এই দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। দুটি বাড়ির মালিকই লন্ডন প্রবাসী সাইফুর রহমান। নাসিরপুরের বাড়ি থেকে গ্রেনেডও ছোড়া হয়েছে।
এর আগে সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে চার জঙ্গি নিহত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি