সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশ সনাক্ত হয়নি তিনদিনেও। মৃতদেহর ময়নাতদন্ত শেষে সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে গত শনিবার রাতে সিলেটের মানিক পীর টিলায় বেওয়ারিশ হিসেবে ওই নারীর লাশ দাফন করা হয়েছে।
অজ্ঞাতানামা নারী হত্যার ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদল বাদি হয়ে গত শনিবার রাতে থানায় অজ্ঞাতানামা আসামী রেখে হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, নিহত নারীর হ্যান্ড ব্যাগে পাওয়া দুটি ছবির সূত্র ধরেই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রোববার যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- উপজেলার রামপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও রামচন্দ্রপুর গ্রামের ইমরান আহমদ ও পালেরচক গ্রামের লুৎফুর রহমান। ঘটনার রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আজ (সোমবার) অজ্ঞাতানামা নারী হত্যা মামলায় আসামী দেখিয়ে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ড সম্পর্কে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে সূত্রে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, অজ্ঞাতনামা নারীর লাশ এখনো সনাক্ত হয়নি। তবে ময়নাতদন্ত শেষে শনিবার রাতে বেওয়ারীশ হিসেবে লাশ দাফন করা হয়েছে। নিহত নারীর হ্যান্ড ব্যাগে পাওয়া দুটি ছবির সূত্র ধরেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে তৎপর রয়েছে। শিগরিগই এ হত্যার রহস্য উদঘাটন হবে। এ হত্যাকান্ডে সন্দেহে আটক দুইজনকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হবে এবং তাদের রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন (রামচন্দ্রপুুর) এলাকা থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি