সাংবাদিক হানিফকে জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী’র সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মে ৩, ২০১৭

সাংবাদিক হানিফকে জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী’র সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৭ উদযাপন উপলক্ষে সাংবাদিক, সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী মোহাম্মদ হানিফকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৭ উদযাপন অনুষ্টিত হয়। এ ছাড়া সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

প্রধান অথিতি- এড. সালমা ইসলাম এমপি, সাবেক প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়, প্রধান উপদেষ্ট বাংলাদেশ সেচ্চাসেবী সংগঠন ফেডারেশন, সম্পাদক ও প্রকাশক দৈনিক যোগান্তর, চেয়ারম্যান যমুনা টেলিভিশন। প্রধান আলোচক- জনাব কামরুল হাসান খান আসলাম, সহকারী এ্যাটর্নী জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি- জানাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামূল হক, চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, জনাব খান আবুল বাশার, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা জেলা, জনাব ফিরোজ আলম সুমন, কো-চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি অব ট্যুরিজম (এফডিসিআই), জনাব মো, মাহবুব আলম শেখ রাসেল, পিভিএম, পরিচালক- আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সন্ধ্যাবাণী, মোহাম্মদ ইমাম হোসাইন কামরুল, সিইও, বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক (কেন্দ্রীয় কমিটি) বাংলাদেশ কনজুমার রাইটস্ সোসাইটি (বিসিআরএস), জনাব তানবীরুজ্জামান মাছুম পরিচালক, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। বক্তব্য রাখেন, জানাব মো. সামসুল হক নিউটন সম্পাদক ও প্রকাশক, দৈনিক সন্ধ্যাবাণী ও ডেইলী প্রেজেন্ট টাইম উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন, উইং কমান্ডার (অব.) মো. ফজলুল হক, সাবেক উপদেষ্ট (un) এবং উপদেষ্টা- আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। পরিচালনা করেন- খন্দকার সাইফুল ইসলাম সজল, নির্বাহী সম্পাদক দৈনিক সন্ধ্যাবাণী।

Manual7 Ad Code

জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকাটি আগামীতে পথচলায় মঙ্গল কামনা ও প্রসংশা করে বক্তারা বলেন, ‘সন্ধ্যা বাণী’ শুরু থেকেই সুশীল সমাজের পত্রিকা হিসেবে পরিচিতি লাভ করে। বাংলাদেশের উল্লেখযোগ্য দুই চারটি পত্রিকার মধ্যে ‘সন্ধ্যা বাণী’ পত্রিকা অন্যতম। এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কমনা করে আগামীতে পত্রিকাটি নতুন ধারার পথ চলায় জন মানুষের পাশে থাকবে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।

Manual5 Ad Code

জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকাটি আগামী পথচলা আরোও সুগম হোক এই শুভ কামনা করে বক্তারা আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেই সত্য ঘটনাকে ফুটিয়ে তুলতে হবে। এই পত্রিকা আমাদের। এসব পত্রিকা মানুষের দুঃখ-দুর্দশা সমাজে অসংগতিগুলো তুলে ধরবে।

বর্তমানে জঙ্গিরা দেশের বিভিন্ন জেলায় অরাজকতা সৃষ্টি করার পরিকল্পনায় মেতে রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতি থাকলে, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলে, বাংলাদেশ জঙ্গিবাদমুক্ত থাকলে আমরা স্বস্তি পাই। কারণ সে পরিবেশে জঙ্গি বা সন্ত্রাসীরা বাংলাদেশে অবস্থান নিয়ে ভারতে কিংবা আশপাশের দেশে নাশকতা চালানোর সুযোগ পায় না।’ বর্তমান সরকারের বহুমুখী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে এবং দেশের আপামর মানুষ এখন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code