রহমান মনির ‘আয়মন’ দাদা ছাহেব ফালকে ফেস্টিভ্যালে পুরস্কৃত

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

রহমান মনির ‘আয়মন’ দাদা ছাহেব ফালকে ফেস্টিভ্যালে পুরস্কৃত

Manual6 Ad Code

আফজাল মিছবা : তরুন চলচ্চিত্র ও ডকুমেন্টারী ফিল্ম নির্মাতা রহমান মনি তার এগারতম স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘আয়মন’ দিয়ে ভারতের ফিল্ম ইন্ড্রাস্ট্রির অত্যান্ত সম্মানজনক পুরস্কার দাদা ছাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭ থেকে অফিসিয়াল সিলেকশন লাভ করেছেন।

Manual5 Ad Code

দাদা ছাহেব ফালকে, যাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের পিতা বলা হয়। প্রতি বছর ৩০শে এপ্রিল তার জন্মদিন উপলক্ষ্যে মুম্বাই, দিল্লী সহ বিভিন্ন শহরে ঝাঁকজমক পূর্ণভাবে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নির্মাতাদের। রহমান মনি জানান, আমার বিশ্বাস হচ্ছে না এত বড় পুরস্কার আমরা পেয়ে যাব। আমার সাথে যারা কাজ করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্ঠা ও সকলের দোয়াই আমাদের এই সফলতা।

রহমান মনি রচিত ও পরিচালিত ‘আয়মন’ চলচ্চিত্রে অভিনয় করেন সামাইয়া সাইদা স্মিতা, শামীম আহমদ শাম্মু, সিমলা ও মাহবুব চৌধুরী। ছবির কাহীনি গড়ে উঠেছে ৭ বছরের ১টি গ্রাম্য বালিকাকে নিয়ে। কুসংস্কার ও সামাজিক রীতিনীতির বেড়াজালে আটকা জীবন আর কল্পনা জগতের মধ্যে ভ্রমনের এক অপূর্ব অনুভূতি নিয়ে। প্রধান চরিত্র ‘আয়মন’ এর কল্পনার পিতা গাছে চড়েন, তাকে নিয়ে গান করেন, তার সাথে খেলা করেন কিন্তু বাস্তব পিতা অনেকটাই কঠোর, তাকে বাড়ির বাহিরে গেলেই ধমক খেতে হয়। কিন্তুু ছোট্ট আয়মন চমৎকারভাবে বাস্তবতার সাথে যেভাবে বুঝাপড়া করে, সেই বিষয়গুলোই নিপুনভাবে ফুটে উঠেছে এই স্বল্পদৈর্ঘ্য কাহীনিচিত্রে। এটির থিম: জীবন ও তার ছন্দ।

Manual8 Ad Code

প্রতিযোগিতা শেষে এটি প্রদর্শনের জন্য বিশেষ প্রদর্শনীয় ব্যবস্থা করা হবে। বর্তমানে AAYMON’ search দিলে এটি সম্পর্কে অনেক তথ্য ও ট্রেইলার দেখতে পাওয়া যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Manual2 Ad Code

রহমান মনি মুক্তিযুদ্ধ নিয়ে একটি পুর্ণদৈর্ঘ্য  (ফিচার ফিল্ম) ‘ÔMIST IN THE PLATFORMÕ ’ নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করছেন। সম্প্রতি আরেকটি শর্ট ফিল্ম পরিবেশ বিষয়ক ডকুমেন্টারী THE BURINING OLD BOY এর কাজ শেষ করেছেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, রহমান মনি এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশটিরও অধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শুধুমাত্র তাঁর কাজ নিয়েই একটি একক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code