রূপগঞ্জে এম সিক্সটিন রাইফেল-রকেট লঞ্চারসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৭

রূপগঞ্জে এম সিক্সটিন রাইফেল-রকেট লঞ্চারসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬১টি এম সিক্সটিন রাইফেলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে বৃহস্পতিবার রাত থেকে এই অভিযান চালানো হচ্ছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে এখন পর্যন্ত ৬১টি রাইফেল, ৪০টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, পাঁচটি পিস্তল, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাড়ি ও পাশের লেক থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

অস্ত্র উদ্ধারের খবর পেয়ে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে জেএমবি সন্দেহে শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ব্লু সিটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরো দুটি অস্ত্র উদ্ধার করা হয়।’

Manual5 Ad Code

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code