সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ডের সন্তোষ থেকে ছাত্র শিবিরের ২৯ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ছাত্রাবাস থেকে ১২টি পেট্রোল ও হাতবোমাসহ বিপুল পরিমানের জিহাদী বই উদ্ধার করে পুলিশ।
রোববার রাতে সন্তোষ দক্ষিণ পাড়ার সেনানগর এলাকার মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের মানহা ম্যানসন নামক ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে ২৯ জন ছাত্র শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের মধ্যে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদক রয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া।
এ অভিযানে বিস্তারিত তথ্য সোমবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি