সিলেট ও চট্টগ্রামে ভারী বর্ষণ ও টিলা ধসের আশঙ্কা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৭

সিলেট ও চট্টগ্রামে ভারী বর্ষণ ও টিলা ধসের আশঙ্কা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের ফলে সিলেট ও চট্টগ্রামে পাহাড় ও টিলা ধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া শনিবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Manual1 Ad Code

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করে বিহার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।

Manual2 Ad Code

গত ১২ জুন রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে দেড় শতাধিক মানুষ নিহত হন। গৃহহারা হন কয়েক হাজার মানুষ। এরপর গত ১৭ জুন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে টিলা ধসে মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামের আছিয়া বেগম (৪০) ও তাঁর মেয়ে ফাহমিদা জান্নাত পলি (১১) নিহত হন। এছাড়া বন্যার পানিতে ডুবে মারা যায় দুই শিশু রাকিব হাসান ও সুমাইয়া আক্তার বৃষ্টি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code