সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের ৫জন নিহত

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৭

সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের ৫জন নিহত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ধসে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়ার ভাষ্য, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশু।

Manual6 Ad Code

ইউএনও নাজমুল আরো বলেন, ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে বিভিন্ন এলাকাগুলোকে সমাজ হিসেবে ভাগ করা হয়েছে। তিন নম্বর সমাজের একটি পরিবারে এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code