‘সেরা বাঙালি’পুরস্কার পেলেন মাশরাফি ও জয়া

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৭

‘সেরা বাঙালি’পুরস্কার পেলেন মাশরাফি ও জয়া

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কলকাতায় এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বাংলাদেশের নামকরা অভিনেত্রী জয়া আহসান পেলেন এবিপি আনন্দের ‘সেরা বাঙালি’ পুরস্কার।

শনিবার রাতে কলকাতায় এক অনুষ্ঠানে মাশরাফি ও জয়া আহসানকে এ সম্মান জানানো হয়। কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার প্রতিবছর ক্রীড়া এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আয়োজন করে সেরা বাঙালির পদক দেওয়ার এই অনুষ্ঠান।

Manual5 Ad Code

দুজনেই নিজের নিজের জগতের দিকপাল। একজন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আরেকজন জয়া আহসান। বাংলাদেশের নামকরা অভিনেত্রী। সেরার সেরা হয়েছেন চিরতরুণ অভিনেতা, সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ।

Manual2 Ad Code

মাশরাফির কথা কে না জানেন। শুধু বাংলাদেশ নয়, তাঁর খেলার ভক্ত এপার বাংলা মানে পশ্চিমবঙ্গের জনতাও। মাঠে তিনি নামলেই ঝড় ওঠে বাঙালির মনে। ক্রিকেট ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে দেওয়া হলো আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দের পক্ষ থেকে ‘সেরা বাঙালি’ পুরস্কার। শনিবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন ভারতের মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য, পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি।

একই বিষয় প্রযোজ্য জয়া আহসানের ক্ষেত্রেও। শুধু বাংলাদেশ নয় তাঁর অভিনয়ের ভক্ত এপার বাংলায়ও। কলকাতায় সিনেমায় তিনি নিয়মিত অভিনয় করছেন। কোনও সিনেমায় জয়া আহসান আছেন শুনলে দর্শকরা হল মুখো হচ্ছেন। হাউসফুল হয়ে যাচ্ছে।

Manual4 Ad Code

পুরস্কার পেয়ে আপ্লুত মাশরাফি বিন মুর্তজা, জয়া আহসান। জানালেন কী করে তাঁরা তিলতিল করে নিজেদের গড়ে তুলেছেন। স্থান করে নিয়েছেন বাঙালির মনে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code