কালীগঞ্জে বিএনপির সাবেক এমপির ছেলেকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৭

কালীগঞ্জে বিএনপির সাবেক এমপির ছেলেকে গুলি করে হত্যা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে বিএনপির প্রয়াত সাবেক সংসদ সদস্য মোকলেছুর রহমান জিতু মিয়ার ছোট ছেলে হাবিবুর রহমান ফয়সাল মিয়া (২৬)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual4 Ad Code

রোববার রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার ভাদগাতী গ্রামে এ হত্যাকান্ডে ঘটনা ঘটে। ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্গজ দত্ত ও থানার ওসি মো. আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, কালীগঞ্জ উপজেলার ভাদগাতি এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা ফয়সালকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে ফয়সালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code