জামালপুরে দুই বোনকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৭

জামালপুরে দুই বোনকে গলাকেটে হত্যা

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জামালপুর সদরের মেষ্টার বালুহাটা গ্রামে স্কুলছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual5 Ad Code

বুধবার (০২ আগষ্ট) সকালে নিজ ঘর থেকে নবম শ্রেণির ছাত্রী লুকনা (১৫) ও চতুর্থ শ্রেণির ছাত্রী ভাবনার (৯) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

তাদের বাবা শামীম মিয়া জানান, রাতের খাবার খেয়ে তার দুই মেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন গলাকাটা অবস্থায় তারা বিছানায় পড়ে আছে। কে বা কারা নির্মমভাবে তার দুই সন্তানকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

Manual5 Ad Code

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code