পটুয়াখালীতে মা-মেয়ে-বাবাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৭

পটুয়াখালীতে মা-মেয়ে-বাবাকে গলা কেটে হত্যা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক পালক মেয়েসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে খুন করার ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

বুধবার রাত নয়টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাগুনিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

নিহতরা হলেন, দেলোয়ার মোল্লা (৫৫), তার স্ত্রী পারভীন বেগম (৪২) ও মেয়ে কাজলী বেগম (১৫)।

স্থানীয় গ্রাম পুলিশ হেলাল উদ্দিন জানান, সন্ধ্যার পর দেলোয়ার মোল্লার ঘরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে ওই বাড়ির অপর এক নারী তাদের ডাকতে ঘরে যান। ঘরে ঢুকে তিনি ওই তিনজনের লাশ দেখতে পান। এর মধ্যে পারভীন বেগমের লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। দেলোয়ার মোল্লার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে তিনি বা অন্য কেউ সঠিক কোনো কিছু জানাতে পারেননি।

Manual6 Ad Code

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কুপিয়ে জখম অবস্থায় দেলোয়ার হোসেন এবং তার স্ত্রীর মরদেহ মাটিতে পাওয়া গেছে। আর গলা কাটা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় কিশোরী মেয়েটির মরদেহ পাওয়া গেছে।

Manual6 Ad Code

তিনি আরো জানান, মঙ্গলবার মধ্যরাতে তাদের কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code