ভয়াবহ বন্যার কবলে দেশ, বাড়ছে মৃতের সংখ্যা

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৭

ভয়াবহ বন্যার কবলে দেশ, বাড়ছে মৃতের সংখ্যা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: দেশে টানা বৃষ্টি আর উজানের ঢলে ফুঁসে উঠেছে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র। একইসাথে এসব প্রধান নদ-নদীর শাখা-প্রশাখাগুলোতেও পানি তীর উপচে দু’পারের গ্রাম-গঞ্জ, লোকালয়, ক্ষেত-খামার, রাস্তাঘাট প্লাবিত করে দিচ্ছে দ্রুত গতিতে।  আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র।

ওদিকে, পানি বৃদ্ধির কারণে দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে।

Manual6 Ad Code

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে যমুনা, তিস্তা, ধরলা, আত্রাইসহ সব প্রধান নদ-নদীর পানি বেড়ে  উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ১৪ জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। আজ  দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল নয়টায় পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রসহ দেশের ২০টি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বড় নদ-নদীগুলোর মধ্যে সিরাজগঞ্জে বাহাদুরাবাদে যমুনার পানি ১১৮ সেন্টিমিটার, কাজীপুরে ১০০ সেন্টিমিটার; কুড়িগ্রামে চিলমারীতে ব্রহ্মপুত্র ১১৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। গোয়ালন্দে পদ্মার পানি বয়ে যাচ্ছে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে। এ ছাড়া কুড়িগ্রামে ধরলা নদীর পানি ১৩১ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

Manual5 Ad Code

এদিকে, সিলেটে কানাইঘাটে সুরমা নদীর ছিল বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ওপরে। আর অমলশীদে কুশিয়ারার পানি ছিল বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে।

Manual2 Ad Code

৩ জেলায় ১৮ জনের মৃত্যু

অন্যদিকে, বন্যায় জনদুর্ভোগের সাথে মৃত্যুরও খবর আসছে। দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যায় আজ সোমবার শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন। এ নিয়ে তিন দিনে বন্যায় তিন জেলায় ১৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে গত দুই দিনে দিনাজপুরেই মারা গেছে ১৩ জন।

বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ গতকাল রোববার সকাল থেকে বন্ধ রয়েছে।

Manual4 Ad Code

নীলফামারীর সৈয়দপুরের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।গতকাল  সোমবার সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণাংশের দেয়াল ভেঙে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code