জেএমবি তামিম-সারোয়ার গ্রুপের কমান্ডার গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭

জেএমবি তামিম-সারোয়ার গ্রুপের কমান্ডার গ্রেফতার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের আইটি বিষয়ক সম্পাদক (কমান্ডার) রাকিবুল ইসলাম রাকিবকে (২২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ আগষ্ট) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাকিবকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করে।

Manual1 Ad Code

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে রাকিব জানিয়েছেন তিনি ২০০৯ সালে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। ২০১৪ সালে জেএমবি’র তামিম গ্রুপে দাওয়া শাখায় আইটি বিষয়ে প্রশিক্ষণ নেন। তার নামে-বেনামে ১৩টি ফেসবুক আইডি রয়েছে।

এসব আইডি ব্যবহার করে রাকিব সরকারকে উৎখাত করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের আহ্বান জানাতেন। তার কাছ থেকে ২২টি জিহাদি বই ও প্রশিক্ষণের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

এ ছাড়াও দিনাজপুরের কান্তজির মন্দিরে হামলার সঙ্গে জড়িত ছিল বলেও রাকিব প্রাথমিক জিঙ্গাসাবাদে স্বীকার করেছেন। তিনি জেএমবির ৩১৩ বদরী সৈনিকের আইটি বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি হাতিবান্ধা সিফাতিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে অধ্যয়নরত।

Manual7 Ad Code

এ ব্যাপারে হাতিবান্ধা থানায় সন্ত্রাসবিরোধী আইনে বুধবার মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code