তাদের এই অভাগা জীবন কি শান্তি পাবেনা কোনদিন?

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৭

তাদের এই অভাগা জীবন কি শান্তি পাবেনা কোনদিন?

Manual6 Ad Code

উখিয়া থেকে টেশনাফ পঞ্চাশ কিলোমিটার রাস্তার দু-ধারে প্রকৃতির সবুজ নিকেতনের বিপুল সমাহারে মাথা উচুকরে আছে পাহাড়ের সারি, পাশদিয়ে বয়েগেছে নাফ-নদী। টেকনাফ থেকে শাহপরিরদ্বিপ পেরিয়ে আমাদের বাংলাদেশের নিস্বর্গ-প্রানভোমরা সেইন্টমার্টি-দ্বিপ। শাহপরির-দ্বিপ থেকে উখিয়া এই দীর্ঘ পথের দুইধারে সকল নৈশর্গিক প্রকৃতি বিলাশকে ম্লানকরে লাখ-লাখ নারি-পুরুষ, আবাল বৃদ্ধাবনিতা আর নিস্পাপ শিশুদের বিবর্ণ কাফেলা বড়’ বেমানান ভাবে শরনার্থী নামধারণ করেছে। সেই শরনার্থী সম্বোধনের মাঝেই যেন লুকিয়েআছে পৈশাচিক এক বিবৎস যাতনার ছবি, যে ছবি খন্ড-খন্ড হয়ে মানবতাকে শুধুই দিখন্ডিত করতে পারে। ক্ষতবিক্ষত করতে পারে লাঞ্ছিত অপমানিত করতে পারে, বেবচ্ছেদ করতে পারে, মাথা-নত করে দিতে পারে মনুষ্য ভাবনার জগৎকে।

দৃশ্যপট উখিয়া : মায়েদের কোলে শিশু, অভুক্ত নিদ্রাহীন শরির শুখিয়ে যাওয়া চোখের কান্না, স্থনের দুধ, চলত শক্তির সকল যোগান; তবুও আধো-উন্মেলিত নয়োনে বিবিশিকার ভয়াল সৃতি আর অনিশ্চিত আগামীর নিশ্চিত যাত্রা। পথের দু-ধারে, পাহাড়ে, খানা খন্দে যেখানে স্থান মেলে সেখানেই বসে দাড়িয়ে আ¯্রয়গ্রস্ত মানুষ আর মানুষ।

সেই মানুষের দুক্ষ আছে আকাশ চুম্বি কিন্তু তার প্রকাশিত হবার ক্ষমতা নেই বা ফুরসত নেই। তাকে শুধু ছুটে চলতে হবে বাচার জন্য আর খাবারের জন্য, যার সবই অনিশ্চিত ভাগ্যের করুন নিয়তির উপর নির্ভরশীল।

Manual7 Ad Code

বয়োস্কদের জরা আর দুর্বিপাক মিলে এক করুন পরিনতির ভয়াল চাহনি তাহাদের চোখে, তার মাঝে ফেলে আসা বাথানের গবাদি, মায়ার সাংসারিক কত অয়োজন আর হারানো বুকের ধন জোয়ান শরিরের ছেলে। যেদিকে চোখ যায় নারী আর শিশুদের মাঝে পুরুষের দেখা মেলে কম, পুরূষ উজাড়ের সৃতি নিয়ে নারিরা মোক হয়ে আছে, সেই থাকায় জীবন আছে প্রাণ নেই।

উখিয়া থেকে কুতুপালং সেখান থেকে বালুখালি তারপর টেকনাফ দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার অবধি একি দৃশ্যের যেন পুনরাবৃত্তি সেই দৃশ্যপটে নাফ নদী একেবেকে চলেছে পাহাড় গুলো ও স্থান অদল-বদল করেছে কিন্তু বদলায়নি ভাগ্যাহত মানুষের অচলায়তনের ছবি। নাফ-নদীর মোহনায় মোহনায় শিমান্তবর্তি ও দুরোবর্তি মায়ানমার শিমান্তে শুধু আগুনের লাগাতার লেলিহান আকাশে আ¯্রয়নিয়েছে, পোড়া ভিটে-মাটি, হয়ত মানুষ,হয়তো গবাদি পশু আর সাধারণ সংসারের আহলাদি আসবাব সব পুড়িয়ে কালো ধুয়া হয়ে আ¯্রয় নিয়েছে আকাশে।

Manual5 Ad Code

টেকনাফ থেকে শাহপরির দ্বিপ একি আকাশের চিত্র, বেতিক্রম হয়েছে এখানে সমুদ্রের মোহনা সেই মোহনায় ভেসে আসা মানুষে লাশ হয়ত শরিয়ে নেয়া হয়েছে বারংবার কিন্তু তার সহযাত্রিরা; গবাদিপশুদের নিথর দেহ গুলো পড়ে রয়েছে স্ব-স্ব স্থানে।

Manual2 Ad Code

মৃত পচা গন্ধ পশুর, হয়ত মানুষের ও গলিত গন্ধ মিশে আছে বাতাসে। সমুদ্রের ঢেউ, জোয়ার-ভাটা, আর বিপুল বাতাস সেই দুর্গন্ধকে সরাতে পারছেনা। সীমান্তের মাঝ বরাবর নাফ নদীর সমুদ্রমুখ, এই পারে প্রান হাতে নিয়ে ভিড়ছে মায়ানমার থেকে বিতাড়িত ভয় গ্রস্ত মানুষ, কারণ নৌকায় মাথা গুজে তারা বসেছিলো যাতে গুলি মাথায় না-লাগে, আর বাংলাদেশ মোহনায় নৌকা ভেড়ার আগেই তারা সর্বস্য নিয়ে ঝাপিয়ে পড়ছিলেন সমুদ্র সীমান্তে। এমনি এক ঘটনায় প্রান হারালেন এক রোহিঙ্গা নারি ও শিশু এমন অনেক ঘটনা প্রত্যক্ষ করছেনে অনেকেই। সমুদ্র পাড়িদিয়ে রাতেও নামছেন রোহিঙ্গা’রা তার আগে মায়ানমারের পাহাড় জঙ্গল পাড়ি দিতে হচ্ছে তাদের, রাতের অন্ধকারে আর দিনের আলোয় লুকিয়ে বা দুর্গম পথে চলতে হচ্ছে। পথে ফেলে আসতে হচ্ছে বয়ে আনা সম্পদ, স্বজনের মৃত শরিরর আর আহত পরিজন।

Manual8 Ad Code

‘উখিয়া, কুতুপালং,বালুখালি, টেকনাফ, শাহপরিরদ্বিপ ঘুরে সরেজমিন প্রতিবেদন’র (প্রথম অংশ)

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code