কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৭

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

Manual8 Ad Code

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Manual1 Ad Code

কুমিল্লা হাইওয়ের পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, রবিবার বেলা ১২টার দিকে উপজেলার নূরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

তিনি বলেন, বাসটি কোম্পানিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code