‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র নতুন ঘোষণা আজ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র নতুন ঘোষণা আজ

Manual4 Ad Code

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ বুধবার বিকেল ৪টায় হোটেল ওয়েস্টিন’র বলরুমে। আয়োজকদের পাশাপাশি ফাইনালের বিচারকরাও এতে উপস্থিত থাকবেন।

Manual7 Ad Code

আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে, নাম ঘোষণার প্রথমদিন থেকেই এ নিয়ে বিতর্ক চলে আসছিল। বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল বিবাহিত হয়েও প্রতিযোগিতায় কীভাবে অংশ নিলেন-সে নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। নতুন ফলাফলে যদি এভ্রিল বাদ পড়ে সেক্ষেত্রে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার নিয়মানুযায়ী প্রথম রানারআপ জেসিয়া ইসলামের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার সম্ভাবনা বেশি।

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গত জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে হয়। আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের দেওয়া তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে কয়েকটি ধাপে বাছাই করা হয়েছে সেরা ১০ জনকে।

Manual7 Ad Code

এই ১০ জন হলেন- রুকাইয়া জাহান, জান্নাতুল নাঈম, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা দত্ত, ফারহানা জামান, জান্নাতুল হিমি ও জেসিয়া ইসলাম। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন তাঁরা।

যিনি সেরা হবেন, তিনি ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন। ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন জুয়েল আইচ, শম্পা রেজা, বিবি রাসেল, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code