গেম ‘ব্লু হোয়েল’র লিঙ্ক বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

গেম ‘ব্লু হোয়েল’র লিঙ্ক বন্ধের নির্দেশ হাইকোর্টের

Manual1 Ad Code

আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ ধরনের সব গেমের লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ ধরনের গেম বন্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Manual2 Ad Code

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

Manual5 Ad Code

এর আগে সম্প্রতি মারা যাওয়া হলিক্রসের অষ্টম শ্রেণির ছাত্রী অপূর্বা বর্ধণ স্বর্ণার বাবা আইনজীবী সুব্রত বর্ধণ রোববার এ বিষয়ে রিট দায়ের করেন।

সোমবার এ রিটের শুনানিতে হাইকোর্ট রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল মোবাইলফোন অপারেটরের বিশেষ ইন্টারনেট প্যাকেজ বন্ধেরও আদেশ দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code