ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

Manual6 Ad Code

রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীতে হামলার মুখে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর।

Manual2 Ad Code

শনিবার (২৮ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়।

খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমসহ বহরের বেশ কয়েকটি গাড়ি।

Manual1 Ad Code

এদিকে শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব  রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কয়েকটি জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  গাড়িবহরে হামলা করা হয়েছে।

Manual8 Ad Code

রিজভী বলেন, ‘আমাদের ধারণা ছিল এই ধরনের ত্রাণের কাজে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে সহযোগিতা করবে। আমরা যথারীতি যে সমস্ত এলাকা দিয়ে বেগম খালেদা জিয়া যাবেন সেই সমস্ত জেলার স্থানীয় প্রশাসনকেও অবহিত করেছিলাম। তার পরেও আমরা দেখেছি কয়েকটি জায়গায় বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা করা হয়েছে।’

Manual7 Ad Code

বিএনপির এই মুখপাত্র বলেন, বেগম জিয়ার সফর সম্পর্কে পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা কোনো সহযোগিতা করছে না।

এ সময় ফেনীতে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে পথে পথে সম্বর্ধনা জানাতে মানুষের ঢল দেখে ক্ষমতাসীনরা প্রলাপ বকছেন।

সংবাদ সম্মেলনে দলের সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদল দল নেতা গিয়াস উদ্দিন মামুন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজারগামী গাড়িবহর আটকে দেওয়ার উদ্দেশ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেলা পৌনে ১২টা থেকে ১২টা পর্যন্ত রাস্তায় ট্রাক ও গাড়ি আটকে দিয়ে এবং ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে তারা এ চেষ্টা চালায় বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code