সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭
ফেনীর মহিপালসহ একাধিকস্থানে হামলার পর ফের চট্টগ্রামের মিরসরাইয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় বেসরকারি টেলিভিশন এনটিভির গাড়ি ভাঙচুর করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হামলা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিংয়া উইংয়ের সদস্যা শামসুদ্দিন দিদার জানান, হামলাকারীদের ছোড়া ঢিলের আঘাতে একটি গাড়ির কাঁচ ভেঙে যায়।

এর আগে মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউজে দুপুরের খাবারগ্রহণ ও নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলে মিরসরাইয়ের নিমচরে গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে।
Design and developed by ওয়েব হোম বিডি