সাবেক এমপি ওহাবের ৮ বছরের কারাদণ্ড : সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭

সাবেক এমপি ওহাবের ৮ বছরের কারাদণ্ড : সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

Manual5 Ad Code

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল ওহাব বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ৮ বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৯ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৯৩ লাখ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ সাজা দেন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে আবদুল ওহাবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদকের ২৬ (২) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। ২৭ (১) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

Manual3 Ad Code

একইসঙ্গে অবৈধ উপায়ে অর্জিত ৯৩ লাখ ৩৬৯ টাকা ৩২ পয়সা টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

Manual5 Ad Code

সিরাজুল ইসলাম আরো জানান, আসামিপক্ষ হাইকোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে। এরপর আদালত গত ২১ আগস্ট মামলার বিচার কাজ চালিয়ে যাওয়ার আদেশ দেন। আপিল বিভাগের আদেশ অনুযায়ী গত ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত আদালতে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। ৩০জন সাক্ষীর মধ্যে ২৬জন আদালতে সাক্ষ্য দিয়েছে।

মামরার নথিসূত্র মতে, ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার কবি সুকান্ত সড়কের মরহুম জরিপ বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল ওহাব। তার বিরুদ্ধে ২০০৮ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় দুর্নীতির মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। এই মামলায় ২০০৯ সালের ৪ নভেম্বর আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাছির উদ্দিন।

Manual1 Ad Code

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আবদুল ওহাব তার সম্পদ বিবরণীতে ৮৩ লাখ ১২ হাজার ৩২৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। কিন্তু তদন্ত কর্মকর্তা যাচাই করে ১ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৭৭৬ টাকার সম্পদ পেয়েছেন।

আবদুল ওহাব নিজে, তার পুত্র, কন্যা ও স্ত্রীর নামে অসাধু উপায়ে ক্রয়সূত্রে অর্জিত ৯০ লাখ ৫১ হাজার ৪৫২ টাকা ৭০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উদ্দেশ্যেমূলকভাবে গোপন করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

Manual2 Ad Code

অপরদিকে তার বিরুদ্ধে নিজের নামে, মায়ের নামে, তার স্ত্রী, পুত্র ও কন্যার নামে এবং বেনামে ক্রয়সূত্রে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সর্বমোট ৯৩ লাখ ৩৬৯ টাকা ৩২ পয়সা টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া যায়। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, আবদুল ওহাব ঝিনাইদহ-১ আসনে একাধিবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এছাড়াও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code