নরসিংদীতে কিশোরী হত্যা : বিউটি ও সানোয়ারা বেগম সিলেটে গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭

নরসিংদীতে কিশোরী হত্যা : বিউটি ও সানোয়ারা বেগম সিলেটে গ্রেফতার

Manual2 Ad Code

সিলেটের বিশ্বনাথ থেকে নরসিংদীর শিবপুরের চাঞ্চল্যকর কিশোরী আজিজা হত্যা মামলার প্রধান আসামী বিউটিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual2 Ad Code

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৩টার দিকে জেলার বিশ্বনাথ থানার মীরেরগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলো- বিউটি বেগম (২৬) জেলার শিবপুর থানার ভিটি খৈনকুট গ্রামের আ: সালামের স্ত্রী ও সানোয়ারা বেগম (৫০) একই থানার উত্তর কামালপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আজিজা হত্যা মামলার প্রধান আসামী বিউটি বেগম ও আরেক আসামী সানোয়ারা বেগম ঘটনার পরপরই সিলেটে পালিয়ে এসে আত্মগোপনে থাকে। এর পেক্ষিতে বুধবার ভোররাতে বিশ্বনাথ থানার মীরেরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৯।

তিনি আরো জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন চুরির সন্দেহে আজিজা নামের ১৩ বৎসরের এক কিশোরীকে ধরে নিয়ে একটি বেল গাছের সাথে রশি দিয়ে বাঁধে এবং তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে তারই চাচী।

আগুনে বেল গাছে বাঁধা রশি পুড়ে গেলে সে ছুটে মোজাম্মেলের মুরগীর ফার্মের কাছে মাটিতে পড়ে আর্তনাদ করতে থাকে। আগুনের তার শরীর, মাথার চুল ও কাপড় পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আজিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে উপস্থিত ডাক্তারসহ অন্যান্যদের কাছে বর্ণিত আসামীদের নিষ্ঠুরতার লোমহর্ষক বর্ণনা দেয় সে। পরে চিকিৎসাধীন অবস্থা সেই রাতেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

পরদিন এই ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় বিউটি, আব্দুস সালাম, রুবেল মিয়া, তমুজা বেগম, সানোয়ারা বেগমসহ আরো অজ্ঞাতনামা ৩জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code