তাহিরপুরে শুটিংয়ে এসে বিপাকে ভারতীয় পরিচালক বাবা যাবতসহ অভিনেতা

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

তাহিরপুরে শুটিংয়ে এসে বিপাকে ভারতীয় পরিচালক বাবা যাবতসহ অভিনেতা

Manual6 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরে পোড়ামন-২ ছবির শুটিং এর অনুমতি না থাকায় ভারতের ড্যান্স ডিরেক্টর রাজেস কুমার যাদব প্রকাশিত বাবা যাদবসহ ৪ জন অভিনেতাকে ফেরত পাঠালো থানা পুলিশ।

Manual7 Ad Code

পরে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের সুনামগঞ্জে পাঠানো হয়। হেফাজতে নেয়া অন্য তিনজন হলেন, সঞ্জয় কুমার ব্রজমোহন, বিপ্লব জারান ও রাজেশ কুমার চেল্লাপল্লি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টায় ভারতের ড্যান্স ডিরেক্টর রাজেস কুমার যাদবসহ ৪ নাগরিক জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া ইন হোটেলে অবস্থান করার সংসাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে ট্যাক্স পারমিশনের কাগজ ও পোড়ামন-২ ছবির মন্ত্রানালয়ের অনুমতি পত্র দেখাতে বলেন। কিন্তু ওই অভিনেতারা কাগজপত্র তাদের কাছে না থাকায় পুলিশ তাদেরকে ঢাকাতে ফেরত পাঠানো হয়।

Manual6 Ad Code

এ ব্যাপারে অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, হোটেল টাঙ্গুয়া এসে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারেনি। পরে তাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ইমিগ্রেশন থানাতে ফেরৎ পাঠিয়েছি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code