বঙ্গভবনে এসকে সিনহার পদত্যাগপত্র

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

বঙ্গভবনে এসকে সিনহার পদত্যাগপত্র

Manual1 Ad Code

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

প্রধান বিচারপতি এসকে সিনহা পদত্যাগ করেছেন বলে শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল। তবে কোনো সূত্র থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তিনি পদত্যাগপত্র পাঠালে, সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। আমি যতদূর জানি, এখনও কোনো পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ উঠার মত আপনারাও (সাংবাদিকরা) জানতে পারবেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code