সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
নাটোরে মা ও নিজ শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে আলম নামের এক ব্যক্তি। রোববার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার দস্তনাবাদাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে আলমের বাবা। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে আলমকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে নাটোর সদর উপজেলার দস্তনাবাদাদ গ্রামের ফলচাষি আলম তাঁর বাবা শাহাদৎ হোসেন, মা বিলকিস বেগম ও নিজ সন্তান আলিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে মা বিলকিস বেগম ও সন্তান আলিফ ঘটনাস্থলেই নিহত হয়।
গুরুতর আহত বাবা শাহাদৎকে এলাকাবাসী উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে এলাকাবাসী ধাওয়া করে আলমকে আটক করে।
Design and developed by ওয়েব হোম বিডি