চাল আত্মসাৎ মামলায় হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ২ জন কারাগারে

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭

চাল আত্মসাৎ মামলায় হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ২ জন কারাগারে

Manual5 Ad Code

ভিজিএফ-এর চাল আত্মসাৎ মামলায় হবিগঞ্জের লাখাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আরিফ আহমেদ রূপমকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual1 Ad Code

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ও থানার ওসি মো. বজলুর রহমান চেয়ারম্যানের কার্যালয়ের একটি কক্ষ থেকে ১১০ বস্তায় সাড়ে ৫টন চাল জব্দ করেন।

Manual7 Ad Code

পরে চেয়ারম্যানের বিরুদ্ধে লাখাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ কুমার আচার্য্য বাদী হয়ে মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code