প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ ও কটাক্ষমূলক’ লেখার অভিযোগে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাকি আহমদ (২৫)-এর বিরুদ্ধে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে।

Manual1 Ad Code

রোববার সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য যুবলীগ নেতা আমিনুল কুদ্দুস সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, লাকি আহমদ বিভিন্ন সময়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা অপপ্রচার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নানা কুৎসা রটনা, বিদ্রূপ, ক্যারিক্যাচার, অশ্লীল ও উত্তেজক লেখা প্রচার করে আসছেন।

Manual8 Ad Code

সর্বশেষ গত ২৯ নভেম্বর বিকাল ৪ টা ৪৬ মিনিটে লাকি আহমদ তার নামীয় ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর লেখা প্রচার করেন। এ অবস্থায় লাকি আহমদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য মামলায় আর্জি জানানো হয়।

Manual6 Ad Code

অভিযুক্ত লাকি সিলেট মহানগরের মির্জাজাঙ্গাল রামের দিঘীরপাড় এলাকার আনোয়ার আহমদের (আঙ্গুর মিয়া) ছেলে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code