শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রোল

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭

শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রোল

Manual7 Ad Code

সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে মেলার আয়োজন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

Manual8 Ad Code

একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ বৃহস্পতিবার এ রুল জারি করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেটের জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Manual7 Ad Code

পাশাপাশি আদালত মাঠটিকে স্থানীয় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ হিসেবে রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। রিট আবেদনটি করেন শাহী ঈদগাহর বাসিন্দা নাজির আহমেদ চৌধুরীর ছেলে মনজু জামান চৌধুরী।

Manual1 Ad Code

সম্প্রতি সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ আয়োজন করা হয়েছে। এর আগে এখানে গরুর হাটও বসানো  হয়েছিলো। বিভিন্ন সময়ে খেলার মাঠে এ রকম আয়োজন নিয়ে প্রতিবাদ ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Manual4 Ad Code

ওই দিনই শাহী ঈদগাহ এলাকাবাসীর উদ্যোগে খেলার মাঠে মেলা আয়োজনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বাসিন্দারা খেলার মাঠে মেলা আয়োজনের প্রতিবাদ করে তা প্রতিরোধের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code