মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭

মহিউদ্দিনের কুলখানিতে পদদলিত হয়ে নিহত ১০

Manual1 Ad Code

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Manual7 Ad Code

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের জামাল খান এলাকায় রিমা কমিউনিটি সেন্টারে পদদলনের এই ঘটনাটি ঘটে। মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য কুলখানি হচ্ছিল এখানে। এই কমিউনিটি সেন্টারটিসহ মোট ১১টি জায়গায় কুলখানির আয়োজন করা হয়েছিল।

Manual5 Ad Code

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, পদদলনের ঘটনায় আহত প্রায় ১২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হামিদ গণমাধ্যমকে জানান, নিহতরা সবাই পুরুষ। কমিউনিটি সেন্টারের প্রবেশপথে পদদলনের ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী (৭৩) মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code