পেট্রোল বোমায় ৮ যাত্রী হত্যা : খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

পেট্রোল বোমায় ৮ যাত্রী হত্যা : খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Manual7 Ad Code

কুমিল্লায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রোলবোমা হামলায় আট যাত্রীকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি-জাপায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক জয়নব বেগম মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় মামলার চার্জশিটও গ্রহণ করেন আদালত।

Manual1 Ad Code

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের যোগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলা করা হয়। এতে আগুনে দগ্ধ হয়ে মারা যায় বাসের ৮ যাত্রী।

Manual2 Ad Code

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে আট যাত্রী হত্যা মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।

Manual1 Ad Code

গত বছরের ১৬ নভেম্বর জেলা ডিবির ইন্সপেক্টর ফিরোজ হোসেন ওই মামলার অধিকতর তদন্ত শেষে বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Manual3 Ad Code

মঙ্গলবার শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করে ওই ৫৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code