বাহুবলে ওমেরা সিলিন্ডার্স কোম্পানীতে আগুন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

বাহুবলে ওমেরা সিলিন্ডার্স কোম্পানীতে আগুন

Manual3 Ad Code

হবিঞ্জের বাহুবল উপজেলার ওমেরা সিলিন্ডার্স কোম্পানী লি: এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার মিরপুর এলাকায় ওমেরা সিলিন্ডার্স কোম্পানীর কেন্টিনে অগ্নিকান্ডের ঘটনার সূত্র হয়।

স্থানীয় সূত্র জানায়, গ্যাসের সিলিন্ডার তৈরির কাজে নিয়োজিত ওমেরা কোম্পানীর ভিতরে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে লোকজন ছুটাছুটি শুরু করেন। আগুনের কালো ধোয়ায় পুরো এলাকাজুড়ে অন্ধকার হয়ে পড়ে।

Manual6 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিভানোর কাজ চালায়। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কোম্পানীর কেন্টিন পুড়ে ছাই হয়ে গেছে।

Manual2 Ad Code

এদিকে স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে কোম্পানীর জনৈক কর্মকর্তারা গেইটের ভিতরে প্রবেশ করতে দেয়নি। এছাড়াও যারা ছবি তুলেছেন তা ডিলিট করে দিতেও হুমকি দেয়া হয়েছে।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনর্চাজ নজরুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোম্পানীর কেন্টিন থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন ধরেছে তা সঠিক করে বলা যাচ্ছে না। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code