সিলেটে মেজর মোস্তফার উপর হামলা: ৬ ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

সিলেটে মেজর মোস্তফার উপর হামলা: ৬ ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

Manual5 Ad Code

সিলেট নগরীতে সেনাবাহিনীর মেজর মোস্তফা আনোয়ারুল আজিজের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ ছাত্রলীগ কর্মীকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন আদালত। মামলা থেকে দুই আসামীকে অব্যাহতিও দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

আদালতের এপিপি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ছাত্রলীগকর্মী হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজী মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভকে ৪ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত বছরের ৬ এপ্রিল রাতে সিলেট নগরীর কেওয়াপাড়ার বাসার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মেজর আজিজের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। সময় হামলাকারীরা মেজরের ডান কানের নিচে ছুরিকাঘাত এবং তার গাড়ি ভাঙচুর করে।

পরে মেজর আজিজ বাদী হয়ে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। দ্রুত বিচার আইনে দায়ের এ মামলায় আজ রায় হলো।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code