গয়েশ্বর রায়ের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

গয়েশ্বর রায়ের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

Manual7 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় বুধবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual8 Ad Code

এদিন ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে গয়েশ্বর চন্দ্র রায়কে হাজির করে তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেননি মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। অপরদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।

Manual6 Ad Code

রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় নির্দেশদাতা হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করা হয়। রমনা ও শাহবাগ থানায় মামলাগুলো দায়ের হয়।

Manual3 Ad Code

এর আগে মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে গুলশানের পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকে অাটক করেছে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code