নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮

নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

Manual5 Ad Code

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন।

Manual3 Ad Code

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার দুপুরে তার নিয়োগাদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগামীকাল সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।’

এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি পদে আজই নিয়োগ দেবেন।

Manual5 Ad Code

গত বছরের ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহার পদত্যাগের পর থেকে পদটি শূন্য হয়ে রয়েছে। এর আগে অক্টোবরে অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নেন।

ওই সময় থেকে বর্তমান পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেয়া বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন।

Manual8 Ad Code

লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

Manual2 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকাবস্থায় ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি নিয়োগ পান অতিরিক্ত বিচারপতি হিসেবে। দুবছর পর ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code