সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ লাখ টাকা মুল্যের ২০ হাজার পিস ইয়াবা বহনকারী জিপসহ সিলেটের একই পরিবারের ৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে মহাসড়ক থেকে মাদকের এ চালানটি আটক করা হয়।
আটককৃতরা হলো- সিলেট কতোয়ালী থানাধীন গোয়াইপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র আবুল কালাম (৪৮) তার স্ত্রী ফাতেমা (৩৮), আবুল কালামের কন্যা রহিমা কালাম রুহি (২১) পুত্র ইমন আহম্মেদ (১৯), ইমনের স্ত্রী শামীমা আক্তার (১৮)।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় সিলেটগামী জিপগাড়ীটিকে (চট্ট মেট্টো ঘ- ০২-০২৮৬) আটক করে তল্লাশী করেন। গাড়ীতে যাত্রীবেসে থাকা তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
মাধবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি