মাধবপুর থেকে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮

মাধবপুর থেকে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

Manual6 Ad Code

হবিগঞ্জের মাধবপুর থেকে ৩১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

রোববার (০৪ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে মাধবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানসী রেস্টুরেন্টের এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ জানান, র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জেলার মাধবপুর থানা এলাকা অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো- বিজয়নগর থানাধীন রসুলপুর (রামপুর) গ্রামের আব্দুল মোতালেব’র ছেলে মো: জহির মিয়া (২২)।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code