শাহজালাল বিমানবন্দরে দেয়াল ধসে শ্রমিক নিহত

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮

শাহজালাল বিমানবন্দরে দেয়াল ধসে শ্রমিক নিহত

Manual1 Ad Code

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন শ্রমিক আটকে পড়েছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বিমানবন্দরের কাস্টম হাউজের সীমানায় একটি পয়নিষ্কাশন নালা নির্মাণের সময় দেয়াল ধসে পড়লে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মোস্তফা নামে ৫০ বছর বয়সী এক মাটিকাটা শ্রমিককে বাংলাদেশ মেডিকলের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি নূরে আজম বলেন, ডেন থেকে ধসে পড়া দেয়ালের অংশ সরাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সে কাজ শেষ হলে বোঝা যাবে, ঠিক কতজন এ ঘটনায় আহত হয়েছে।

Manual4 Ad Code

বিমানবন্দর কাস্টম হাউজের একজন কর্মকর্তা জানান, একটি ড্রেইনের নির্মাণকাজ চলার মধ্যে নালার জন্য বানানো দেয়াল ধসে পড়ে। নালায় পানি থাকায় ড্রেনের ভেতরে থাকা শ্রমিকদের সরাতে গিয়ে বেগ পেতে হয়। খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে কী কারণে ড্রেনের দেয়াল ধসে পড়ল- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেন নি তিনি।

Manual8 Ad Code

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এস আই মো. ফরহাদ জানিয়েছেন, আহত ও আটকে পড়াদের উদ্ধারে র‍্যাব, এবিপিএন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে কতজন দেয়ালের নিচে চাপা পড়েছেন তা জানাতে পারেননি তিনি। এ ঘটনায় বিমানবন্দরের কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটেনি বলেও তিনি জানিয়েছেন।

Manual4 Ad Code

নিহত ব্যক্তি এবং যারা চাপা পড়েছেন, তারা সবাই শ্রমিক বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code