সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাকা গুলি বর্ষণ করে। এ সময় ২ জনকে আটক করা হয়।
এদিকে বিকেলে শহরের অন্তপুর এলাকায় ছাত্রশিবিরের অফিসে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রায় ঘোষণার পর বেলা আড়াইটার দিকে শহরের শায়েস্তানগর পয়েন্টে বিএনপি-ছাত্রদল ও অঙ্গ সহযোগীদলের নেতাকর্মীরা জড়ো হয়। পরে তারা অতর্কিত ভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট ও তিনকোনা পুকুরপাড়া এলাকায় পুলিশের সাথে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে শহরের অন্তপুর এলাকায় শিবিরের অফিসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার হায়াতুন্নবী জানান, হবিগঞ্জ শহরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষীপ্ত ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বোচ্ছ সর্তক অবস্থানে রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি