সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ছাতকের দোলারবাজার কুড়া-চাতল বিল দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়াকে প্রধান আসামী করে সুনামগঞ্জ আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার কুড়া-চাতল বিল ব্যবহারকারী সংগঠনের সভাপতি, দোলারবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মৃত ফিরোজ য়িার পুত্র ছাদিক মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়াসহ ১১জনের বিরুদ্ধে এ মামলা (নং-২৭/২০১৮) দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, জলমহাল ব্যবস্থাপনার সরকারী নীতিমালা অনুসরণ করে ইজারা-বন্দোবস্থর মাধ্যমে জনবল নিয়োগ করে কুড়া-চাতল বিল ভোগ-দখল করে আসছেন ছাদিক মিয়া ও তার সংগঠন। সম্প্রতি জোর পূর্বক বিল দখল নিতে ছাদিক মিয়া ও সংগঠনের সদস্যদের বিভিন্নভাবে হয়রানী ও নির্যাতন করে আসছে সায়েস্থা মিয়া ও তার সাঙ্গ-পাঙ্গরা। বিল থেকে উচ্ছেদ করতে মামলা-মোকদ্দমা দিয়েও হয়রানী করছে তারা।
বর্তমানে বিল থেকে মাছ আহরনের ভর মৌসুম হওয়ায় গত ৭ ফেব্র“য়ারী মাছ আহরন করা অবস্থায় সায়েস্থা মিয়ার নেতেৃত্বে আবু হানিফ, ছালেহ মিয়া, হেলাল মিয়া, আলাল মিয়া, মধু মিয়াসহ ১০-১৫ জন লোক দেশী ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় মৎস্য আহরণকারীদের উপর। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়।
আহতদের মধ্যে দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ আব্দুল কদ্দুছ (৬৫), ইসরাইল আলী (৩২) ও মহরম আলী (২৫)সহ আহত বিরাম আলী (৮০), কবির মিয়া (২৮) ও নিজাম উদ্দিন (১৮)-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুর নুর, দুদু মিয়া, সিজিল মিয়া, মুজিব, ইয়াকুব আলীসহ আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি