হবিগঞ্জে বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮

হবিগঞ্জে বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Manual1 Ad Code

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হবিগঞ্জে হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের ১৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে প্রায় ৮০০ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে চারটি থানায় এ মামলাগুলো দায়ের করে। এর মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানায় দুটি মামলার ১টিতে ১৫০ জনকে এবং অন্যটিতে ১৫৯ জনকে আসামি করা হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া শায়েস্তাগঞ্জ থানায় ভাঙচুর ও হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা, বানিয়াচং থানায় একই অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে এবং লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

Manual5 Ad Code

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন মামলার কথা স্বীকার করে বলেন, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং জনগণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code