বাহুবলে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

বাহুবলে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানিয়াগাঁও ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

নিহত স্কুল ছাত্র উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খুঁজেরগাও গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাবিব মিয়া (১২)। সে স্থানীয় বিহারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

Manual7 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী লাশ উদ্ধারের বিষয়টির নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

নিহত হাবিবের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শনিবার বিকালে বানিয়াগাও মাদ্রাসায় তাফসির মাহফিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয় হাবিব। রাতে আর বাড়ি ফিরেনি। তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে তাকে পায়নি।

রোববার সকালে বানিয়াগাও এলাকার একটি ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তার পরিবারের লোকজনসহ পুলিশ লাশ উদ্ধার করে।

Manual1 Ad Code

পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code