সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
দিনটি বাঙালি জাতির জীবনে একই সঙ্গে বেদনার ও গর্বের। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষাশহীদদের স্মরণে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
গৌরবের আলোয় উদ্ভাসিত মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর পূর্ণ হলো আজ বুধবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র তারকারা।
একুশের প্রথম প্রহরে এফডিসির শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পী সাহা, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, নাদিম, চিত্রনায়িকা মিষ্টি, জেসমিন, বিপাশা কবির, শিরিন শিলা, রোমানা নীড়, দিপালীসহ নৃত্য পরিচালক মাসুম বাবুল ও আরো অনেক চলচ্চিত্র তারকারা।
Design and developed by ওয়েব হোম বিডি