কালো পতাকা কর্মসূচি থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

কালো পতাকা কর্মসূচি থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব গ্রেপ্তার

Manual1 Ad Code

কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পুলিশ পণ্ড করে দেওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার ২০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Manual5 Ad Code

শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাঠিপেটা ও জলকামান থেকে পানি ছোড়ার পর আরও কয়েকজন নেতা-কর্মীকেও আটক করে পুলিশ। আটক হয়েছেন কেন্দ্রীয় বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং ড্যাবের সহসভাপতি ডা. রফিবুল কবির লাবুও।

Manual5 Ad Code

সকাল ১১টায় এই কর্মসূচি শুরুর আগেই বিএনপির কার্যালয় ঘিরে জলকামান ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়লে পুলিশ লাঠিপেটা শুরু করে।

Manual4 Ad Code

পরে বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় আটক হন আলাল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code