বিশ্বনাথে শিশু কন্যাকে পাশবিক নির্যাতনকারী মিজান গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

বিশ্বনাথে শিশু কন্যাকে পাশবিক নির্যাতনকারী মিজান গ্রেপ্তার

Manual1 Ad Code

সিলেটের বিশ্বনাথে পাঁচ বছরের শিশু কন্যা পাশবিক নির্যাতন মামলার প্রধান আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চান্দভরাং গ্রামের ছুরুক আলীর ছেলে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ছাতক উপজেলার পীরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডুর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশের সহযোগিতায় ছাতক উপজেলার পীরপুর গ্রাম থেকে ৫বছরের শিশু কন্যা পাশবিক নির্যাতন মামলার প্রধান আসামি মিজানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual1 Ad Code

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে শিশু পাশবিক নির্যাতন মামলা রয়েছে। মামলা নং ১৩ (তাং ১৮.০২.১৮ইং)।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code