আদালতের মামলা চলমান: বিবাদীদের হুমকির মুখে বালাগঞ্জের নেছার আলী

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮

আদালতের মামলা চলমান: বিবাদীদের হুমকির মুখে বালাগঞ্জের নেছার আলী

Manual2 Ad Code

স্বত্ত্ব মামলা চলমান থাকা অবস্থায়, বিবাদী পক্ষের হুমকি-ধামকি হতে রেহাই পাচ্ছেন না সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পাঁচহালের নেছার আলী (৪৫)।

Manual1 Ad Code

এ ব্যাপারে বিগত ২০১১ খৃস্টাব্দের ১৩ নভেম্বরে তিনি সিলেটের সিনিয়র সহকারী জজ বালাগঞ্জ আদালতে একটি স্বত্ত্ব মামলা দায়ের করেন। মামলা নং- ৬৭/২০১১।

Manual6 Ad Code

মামলার বিবরনে জানা যায়, সিলেটের বালাগঞ্জ উপজেলার শংকরপুর প্রকাশিত পাঁচহালগ্রামের মৃত কুরপান উল্লাহ’র ছেলে নেছার আলী বিগত ১৯৮৫ খৃস্টাব্দের ২১ সেপ্টেম্বরে রেজিষ্টারকৃত ৩৪০৭নং দলিল দ্বারা সি-এ রেকর্ডিও মালিক ছিফত উল্লাহর স্ত্রী রমিজা খাতুন ও ছেলে আত্তর উল্লাহর নিকট ১৩শতক ভূমি খরিদ করিয়া উক্ত আমন রকম ভূমিতে মাটি ভরাট করে গৃহ ও দোকান কোটা নির্মাণ করে ভোগ দখলের বিদ্যমান আছেন। বাকি অর্ধেক ভূমিতে গাছ ও বাঁশ ছিলো। কিন্তু বিগত জরিপকালীন সময়ে নেছার আলী ৫শতক ভূমি তিনি নিজ গ্রামে রেকর্ড ভূক্ত করাইতে পারেন। বাকি ৮শতক ভূমি ছিফত উল্লাহর উত্তরাধিকারীগন রহস্যজনকভাবে তাদের নামে অবৈধভাবে রেকর্ড ভূক্ত করিয়া নেন এবং পরবর্তিতে একই উপজেলার কলুমাগ্রামে মৃত আরমান আলী ছেলে ছালেহ আহমদের কাছে বিক্রি করে ফেলেন। এমন পরিস্থিতিতে নেছার আলী কোনো উপায় না পেয়ে সিলেটের সিনিয়র সহকারী জজ বালাগঞ্জ আদালতে সরাপন্ন হয়ে একটি স্বত্ত মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

বিজ্ঞ আদালত গত ২০১৭ খৃস্টাব্দের জুন মাসের ৬ তারিখে রায় এবং একই মাসের ১২ তারিখে ডিগ্রি আবেদনকারী নেছার আলীর পক্ষে প্রদান করেন।

Manual2 Ad Code

এদিকে, বিবাদী পক্ষের হুমকি-ধামকির কারনে কোনো পথ না পেয়ে নেছার আলী ২০১৮ ইং খৃস্টাব্দের গত ১ মার্চ আবারো আদালতের সরনাপন্ন হইলে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সিলেট- বিবিধ ০৯/২০১৮ ধারা ফো: কা: বি: ১৪৪ ও বিজ্ঞ আদালতের প্রসেস নং-২৯৯ – জারী করেন।

আদালতের নির্দেশে বালাগঞ্জ থানার এসআই রমজান আলী গত ২ মার্চ নোটিশ জারী করলে বিবাদী পক্ষ তখন পিছু হটে যায়।

মামলার বিবাদীরা হলেন- বালাগঞ্জ উপজেলার কলুমা গ্রামের রোয়াব আলী (৫৫), ছালেহ আহমদ (৩৫), আলী আহমদ (৩২), ফয়জুর রহমান উনু মিয়া (৪৫), মোহাম্মদপুর গ্রামের আলফু মিয়া (৪০) ও শংকরপুরগ্রামের এমরাজ আলী (৩০)।

অপরদিকে, এই স্বত্ত মামলাকে কেন্দ্র করে, আইনী নির্দেশ অমান্য করে বিবাদী পক্ষরা বাদী পক্ষকে প্রতিনিয় হুমকি-ধামকি দিয়ে আসছেন। বাদী এব্যাপারে তার নালিশা ভূমি ও জানমাল নিরাপত্তার স্বার্থে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

নেছার আলী অভিযোগ করে বলেছেন, অত্র তফসিল ভূমি সংক্রান্ত মামলার আসামীরা আদালতের মামলা চলাকালীন থাকা অবস্থায় বাদী পক্ষকে ভয়-ভীতি, হুমকি-ধামকি প্রদান করে যাচ্ছে। ফলে চরম নিরাপত্তাহীনতা জীবন নির্বাহ করছেন বলে অভিযোগ ওঠেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code