সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৮
বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০৮ মার্চ) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-বিশ্বনাথ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাবেল আহমদ ও অলংকারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী আবুল কালাম।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তি, এএসআই পরমিল এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত নেতা আবুল কালাম ও শিবির নেতা রাবেল আহমদকে গ্রেফতার করে।
জামায়াত-শিবিরের দুই নেতা আটকের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি